ভিয়েনা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ডেনমার্কে ইউরো কাপের খেলায় স্টেডিয়ামে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্ফোরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ১১২ সময় দেখুন

২৫,০০০ হাজার দর্শকের মধ্যে এই পর্যন্ত  ৪,০০০ জনের করোনা পরীক্ষায় একাধিক শনাক্ত

ইউরোপ ডেস্কঃ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন গত ১৭ জুন ইউরো কাপের ‘বি’ গ্রুপের ডেনমার্ক ও বেলজিয়ামের গ্রুপ পর্বের খেলার পর একাধিক দর্শক করোনায় সংক্রমিত হয়ে অসুস্থ হয়ে পড়লে ডেনিশ সরকার সেদিন মাঠে উপস্থিত দর্শকদের ফ্রি করোনার গণ পরীক্ষার নির্দেশ দেন। সেদিন সে খেলায় মাঠে উপস্থিত ছিলেন প্রায় ২৫,০০০ হাজার দর্শক।

গতকাল ডেনমার্কের স্বাস্থ্যমন্ত্রী ম্যাগনাস হিউনিকে এক টুইট বার্তায় জানান, সেদিনকার দর্শকদের মধ্যে ৪,০০০ হাজার দর্শক এই পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন এবং একাধিক ব্যক্তি ডেল্টা ভ্যারিয়েন্টের ভাইরাসে পজিটিভ সনাক্ত হয়েছেন। তিনি আরও জানান ডেনমার্কে গত ২ এপ্রিল থেকে এই পর্যন্ত ২৪৭ জন ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এদিকে ডেনমার্কের স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগামী সোমবার ২৮ জুন কোপেনহেগেনে ইউরো কাপের নকআউট পর্বের ক্রোয়েশিয়া ও স্পেনের খেলায় স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের পূর্বে করোনার নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।

কবির আহমেদ /ইবিটাইমস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেনমার্কে ইউরো কাপের খেলায় স্টেডিয়ামে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্ফোরণ

আপডেটের সময় ০৯:২৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১