ভিয়েনা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

পরীমনির বন্ধু অমির অফিসে পুলিশের অভিযান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ১০৬ সময় দেখুন

ঢাকা:  চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির বন্ধু অমির অফিসে অভিযান চালিয়েছে সাভার থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) রাত ১২টার দিকে অভিযান চালায় পুলিশ।

অভিযানে অমির অফিসে কি পেয়েছে, কিংবা ঘটনার সাথে সম্পৃক্ত কোনো কিছু উদ্ধার হয়েছে কীনা সে বিষয়ে গণমাধ্যমকে কিছু জানায়নি পুলিশ। তবে, একটা মামলা দায়ের করার কথা জানিয়েছে পুলিশ।

এদিকে, পরীমনির করা মামলায় সাত দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে আছে অমি।

রোববার (১৩ জুন) পরীমনি ফেসবুকে তাকে ধর্ষণ ও হত্যা চেস্টার অভিযোগ এনে দীর্ঘ স্ট্যাটাস দেন। এছাড়া রাতে সাংবাদিকদের বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা তুলে ধরেন পরীমনি। পরে সোমবার সকালে সাভার থানায় একটি মামলা দায়ের করেন তিনি। এতে নাছির উদ্দিন ও বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পরে সোমবার রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

ঢাকা/ইবিটাইমস/এমএন

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরীমনির বন্ধু অমির অফিসে পুলিশের অভিযান

আপডেটের সময় ০৪:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১