ভিয়েনা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

সাকিব তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমাণা পাঁচ লাখ টাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ৯৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডারের শাস্তির সিদ্ধান্ত নিল ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা সিসিডিএম। ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে।

শনিবার (১২ জুন) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

শাস্তি পেতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, এটি অনুমান করা গিয়েছিল আগেই। অশোভন আচরণের দায়ে এই তারকা ক্রিকেটারকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমাণা করেছে সিসিডিএম।

এ ব্যাপারে কাজী ইনাম বলেন, ম্যাচের দুই আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোরশেদুল আলমের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তি দিয়েছে সিসিডিএম।

গতকাল শুক্রবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে অশোভন আচরণ করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দুবার মেজাজ হারিয়েছেন তিনি। আবাহনীর ইনিংসে ঘটনাটি ঘটে। তখন উইকেটে ছিলেন মুশফিকুর রহিম।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাকিব তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমাণা পাঁচ লাখ টাকা

আপডেটের সময় ০৪:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১