ভিয়েনা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরো মিশন শুরু ইতালির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ১১৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ ইতালি বনাম তুরস্কের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠল ইউরো ২০২০ এর। তুরস্ককে উড়িয়ে দিয়েই নিজেদের ইউরো মিশন শুরু করল ইতালি।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে রোমের স্তাদিও অলিম্পিকোয় ইউরোর উদ্বোধনী ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে ইতালি। ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়।

যদিও ম্যাচের প্রথমার্ধে রক্ষণে জোর দিয়ে সামলে রেখেছিল তুরস্ক। তবে বিরতির পর ইতালিকে থামাতে পারেনি তারা। তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।

ইতালি প্রথম গোল পায় ৫৩ মিনিটে। দমিনিকো বেরার্দি ডি-বক্সে ঢুকে ডান দিক দিয়ে সতীর্থের উদ্দেশে ক্রস বাড়ান। তবে গোলমুখে ডিফেন্ডার দেমিরালের শরীরে লেগে বল চলে যায় জালে।

পরের দুটি গোল আসে ৬৬ ও ৭৮ মিনিটে। ৬৬তম মিনিটে বেরার্দির বাড়ানো বল ধরে স্পিনাজ্জোলার নেওয়া শট ঝাঁপিয়ে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক। ফিরতি শটে ঠিকানা খুঁজে নেন ইম্মোবিলে। আর ৭৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ইনসিনিয়ে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরো মিশন শুরু ইতালির

আপডেটের সময় ০৬:২২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১