ভিয়েনা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খোয়াই নদীতে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চাকরি ছেড়ে খামারে স্বপ্নের জয়; মুরগির বাচ্চা উৎপাদনে সফল খুশি খাতুন ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধতা দিল এল সালভাদর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ৬৩ সময় দেখুন

ডেস্ক: ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য বিটকয়েনকে বৈধতা দিয়েছে মধ্য-আমেরিকার দেশ এল সালভাদর। মঙ্গলবার শেষ বিকেলে দেশটির জাতীয় পরিষদে অধিকাংশ আইনপ্রণেতা প্রস্তাবটির পক্ষে ভোট দেন। এর ফলে বিটকয়েনকে বৈধতা দেয়া বিশ্বের প্রথম দেশ হলো এল সালভাদর।

এর আগে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে ‘বিটকয়েন ২০২১’ সম্মেলনে জানান, ডিজিটাল ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান স্ট্রাইকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিটকয়েনের মাধ্যমে নিজ দেশের আধুনিক আর্থিক অবকাঠামো তৈরি করতে চান তিনি। বৈধ মুদ্রা হিসেবে একে প্রচলনের জন্য কংগ্রেসে তিনিই বিল উত্থাপন করেন।

প্রেসিডেন্ট নায়িব বুকেলে জানান, বিটকয়েনের ব্যবহার সাধারণ মানুষের জন্য ঝুঁকির কারণ হবে না। কারণ এটি ‘ঐচ্ছিক’ থাকবে। আগামী ৯০ দিনের মধ্যে বৈধ টেন্ডার হিসেবে এর ব্যবহার শুরু হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খোয়াই নদীতে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধতা দিল এল সালভাদর

আপডেটের সময় ০৩:০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১