ভিয়েনা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১০৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ করেছেন।

শনিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি আমগাছের চারা রোপণ করেন।

এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও একটি আমগাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

বৃক্ষরোপণের আগে স্পিকার তার বাংলো পরিদর্শন করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

আপডেটের সময় ১১:৩০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬