ভিয়েনা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১০৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : নিজ আঙ্গিনা পরিস্কার রাখি- মশার বিস্তার রোধ করি, শ্লোগনে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহার নেতৃত্বে র‍্যালিতে অন্যান্যের মধ্যে অংশ গ্রহণ করেন মেডিকেল অফিসার ডাঃ মো. শাহাদাৎ হোসেন, ডাঃ মো. আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মো. হাসিবুর রহমা, ডাঃ ইউসুফ হোসেন, নার্স, মিডওয়াইফাইসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা বলেন, সামনে ডেঙ্গুর প্রভাব বিস্তারের সময় তাই এখনই এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। ডেঙ্গু একটি ভাইরাস জ্বর। এডিস মশা ডেঙ্গু ভাইরাসের একমাত্র বাহক। এ মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা দিনের বেলায়, সাধারণত ভোরে এবং সন্ধ্যায় কামড়ায়।

তিনি আরো বলেন, এডিস মশা বা ডেঙ্গুজ্বর প্রতিরোধে প্রত্যেকের করণীয় হলো, বাড়ির ভিতর, বাহির, ছাদ এবং আনাচে-কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ ফেলে দিয়ে আশপাশের ঝোপঝাড় এবং আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ব্যবহার যোগ্য পাত্রসমূহে যেমন- বালতি, ড্রাম, ফুলের ও গাছের টব, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারের নীচের পানি ভর্তি পাত্র, প্লাষ্টিকের বোতল, ডাবের খোসা ইত্যাদির পানি কোনভাবেই একনাগাড়ে পাঁচ দিনের বেশী যেন পানি জমে না থাকে। মনে রাখতে হবে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সকলের সক্রিয় সহযোগীতা এবং পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। দিনে এবং রাতে মশার কামড় থেকে বাঁচতে সবসময় মশারি ব্যবহার করতে হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেটের সময় ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬