ভিয়েনা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

তেলক্ষেত্রের দিকে ছোড়া ৭ ড্রোন ভূপাতিত সৌদি আরবের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৯৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশ ও তাদের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা চালানোর পর সৌদি আরব বুধবার জানিয়েছে, তারা সাতটি ড্রোন ভূপাতিত করেছে, যা একটি কৌশলগত তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল।

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ দেওয়া পোস্টে জানিয়েছে, শায়বা তেলক্ষেত্রের দিকে যাওয়া দুটি ড্রোনের পথরোধ ও ধ্বংস করা হয়েছে।

পৃথক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, আরও পাঁচটি ড্রোন পথরোধ ও ধ্বংস করা হয়েছে।

সৌদি আরবে শায়বা তেলক্ষেত্র বিপুল তেল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে অবস্থিত এবং সৌদি জায়ান্ট আরামকো এটি পরিচালনা করে।

সৌদি আরব জানিয়েছে, দেশের পূর্বাঞ্চল এবং প্রিন্স সুলতান এয়ার বেসকে লক্ষ্য করে পৃথক হামলায় সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে। ওই ঘাঁটিতে ১ মার্চ একজন মার্কিন সেনা আহত হয় এবং এক সপ্তাহ পর মারা যায়।

সংযুক্ত আরব আমিরাত বুধবার ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা জানিয়েছে।

উপসাগরীয় রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনির্দিষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মোকাবিলা করেছে। তবে, হামলার লক্ষ্য বা অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

ইরানের বিপ্লবী গার্ড মঙ্গলবার জানিয়েছে, তারা তেলআবিবসহ ইসরাইলি শহরগুলো এবং মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

পরে এলিট বাহিনী জানিয়েছে, তারা বাহরাইন ও ইরাকি কুর্দিস্তানে মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। ইরানি গণমাধ্যম বুধবার সকালে এ তথ্য জানিয়েছে।

তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে গার্ড জানিয়েছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে এবং ইরাকের কুর্দি অঞ্চলের আরও তিনটি স্থাপনায় বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বাহরাইন ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে দুজন নিহত হয়েছে।

পরে গার্ড জানিয়েছে, অন্তত দুটি ক্ষেপণাস্ত্র কুয়েতে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। ইরানি সংবাদ সংস্থা ফার্স ও মেহর এ তথ্য জানিয়েছে।

কুয়েতি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে মন্তব্য করেনি। তবে আধা-সামরিক ন্যাশনাল গার্ড বুধবার জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে পাঠানো আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ঢাকা/এসএস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তেলক্ষেত্রের দিকে ছোড়া ৭ ড্রোন ভূপাতিত সৌদি আরবের

আপডেটের সময় ০৩:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬