ভিয়েনা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহনে “কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন’র” প্রতীকী অনশন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ৫৭ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ জাতীয় বাজেটে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের জন্য অনুদান বরাদ্দ না রাখার প্রতিবাদে প্রতীকি অনশন করেছেন উপজেলা “কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুল এসোসিয়েশন”। আগামী ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারের ঘোষণা বহাল রাখার দাবিও জানিয়েছে তারা।

বুধবার সকালে লালমোহন বাজার চৌরাস্তায় অনশন করেন তারা। এসময় তারা মহামারি করোনায় কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুল বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের জন্য জাতীয় বাজেটে অনুদান বরাদ্দ রাখার দাবি জানান।  বলেন, আর্থিক সহায়তা না পেলে প্রতিষ্ঠানের সাথে জড়িত শিক্ষক ও কর্মচারিদের জীবন-যাপন কঠিন হবে।

প্রতীকী অনশনে একাত্মতা প্রকাশ করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ। পরে এ্যাসোসিয়েশনের আহবায়ক ও হামিম রেসিডেন্সিয়াল একাডেমীর পরিচালক মোঃ রুহুল আমিনকে জুস পান করিয়ে প্রতীকী অনশন সমাপ্ত করেন তিনি।

অনশনে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ও সাংবাদিক জসিম জনি, সদস্য সচিব আজিম উদ্দিন, সদস্য নুরনবীসহ উপজেলার সকল কিন্ডার গার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

লালমোহন/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে “কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন’র” প্রতীকী অনশন

আপডেটের সময় ০৭:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১