চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার দুপুর ১টায় ভোলার চরফ্যাশনে বিভিন্ন জাতের ফলজবৃক্ষ রোপনের মাধ্যমে অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ”এর উদ্যোগে চরফ্যাশন পৌরসভার মোঃ মোরশেদ ও চরফ্যাশন ভূমি অফিসের অভ্যন্তরে সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস নিজ নিজ কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করে লাগিয়ে অভিযানের শুভ উদ্বোধন করেন।
এ সময় পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম ও ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) সভাপতি এম, আবু সিদ্দিক,শীর্ষবানীর সম্পাদক ও প্রকাশক ও কারামাতিয়া আলিয়া মাদরাসার সহযোগি অধ্যাপক মুহাঃনুরুল আমিন, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন শাখার সভাপতি মনির আসলামি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,ইয়ুথ পাউয়ার ইন বাংলাদেশের কো-অর্ডিনেটর মোঃ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন৷
মোঃ তরিকুল ইসলাম/ইবি টাইমস

























