ভিয়েনা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ১০৬ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার পশ্চিম চরউমেদর ইউনিয়নের “গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়” মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রদর্শনী  উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে ডেইরী, পোল্ট্রি, ভেড়া, ছাগল, কবুতরসহ নানা রকমের প্রাণিজাতের সমন্বয়ে ৪১ টি স্টল সাজানো হয়। এসময় ভিডিও চিত্রের মাধ্যমে পশু পাখি পালনে শিক্ষণীয় নানা বিষয় তুলে ধরা হয়।

পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের স্টলগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদের বাস্তবায়নে প্রদর্শনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আহসান উল্লাহ মানিক প্রমূখ।

ভোলা/সালাম/ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেটের সময় ১০:৪১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১