ভিয়েনা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন টাঙ্গাইলে ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মাদারীপুরে হাউসদী বাজারে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ আনা হবে: ট্রাম্প আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ঘূর্ণিঝড় “ইয়াসে” ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ৭২ সময় দেখুন

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধিঃ উপকূলীয় অঞ্চল ভোলার চরফ্যাশন উপজেলার বঙ্গোপসাগরের তীরবর্তী বিচ্ছিন্ন চর কুকরি-মুকরি ইউনিয়নের চর পাতিলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন৷

সোমবার (৩১মে) দিনব্যাপী প্রায় ৫ শত অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তান বিতরণ করা হয়। জেলা প্রশাসন থেকে ৫ টন চাল, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বিভিন্ন খাবার সামগ্রীর প্যাকেজ, ইউনিসেফ থেকে বালতি, কন্টিনার এবং ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন এর নিজ উদ্যোগে শাড়ি, শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়৷

ঘূর্ণিঝড় “ইয়াস” এর প্রভাবে চর-পাতিলার বসবাসরত মানুষ  চরম দুর্ভোগে রয়েছে। লবনাক্ত জোয়ারের পানিতে চার দিন ডুবে থাকা ঘরবাড়ি, চলাচলের রাস্তা, মাছের ঘের, সবজির খামার, গৃহপালিত পশু কোনটাই ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি ৷ দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব ৷ পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ ৷ মারা যাচ্ছে গৃহপালিত পশু  সহ বনের বিভিন্ন প্রাণি৷

কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, আমার এলাকাটি  বঙ্গোপসাগরের তীরবর্তী হওয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং বর্ষা মৌসুমের ভরা জোয়ারে গ্রাম তলিয়ে যায়৷ তবে এবারের ঘূর্ণিঝড় “ইয়াস” এর প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা অন্যান্য দূর্যোগের চেয়ে অনেকাংশে বেশি৷ বিভিন্ন দপ্তর থেকে যে ত্রাণ সামগ্রী পেয়েছি তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সমান ভাবে বিতরণ করা হয়েছে ৷ তিনি প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এমন দূর্যোগে তাদেরকে একাধিকবার বলার পরেও মাঠে কোন তৎপরতা দেখা যায়নি।

মোঃ তরিকুল ইসলাম/ইবি টাইমস

জনপ্রিয়

আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘূর্ণিঝড় “ইয়াসে” ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেটের সময় ০৫:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১