ভিয়েনা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৯৩ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গোপালপুর বালিবাজার গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বালিবাজার পাড়ার বাসিন্দা শফিকুল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপালপুর গ্রামের ওহেদ আলী তার মেয়ে টুপা খাতুন(৬) কে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় সাপ তাকে কামড় দেয়।

এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে ওহেদের ঘুম ভেঙ্গে যায় এবং মেয়ের কোমরে সাপ পেঁচানো অবস্থায় দেখে তিনি সাপটিকে ছুড়ে ফেলে দেন। পরে ঝাড় ফুক করা অবস্থায় রাত ১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

মহেশপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দা ওহেদ মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মেয়েটি প্রথম শ্রেণীতে পড়তো।

শেখ ইমন/ইবি টাইমস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১