ভিয়েনা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

কুকরীর চেয়ারম্যান পানিবন্দি শতাধিক পরিবার দিলেন নগদ অর্থ, শুকনো খাবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৮০ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা): ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে অস্বাভাবিক জোয়ারে পানিবন্দি হয়ে পড়েছে ভোলা চরফ্যাসনের কুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা  এলাকার কয়েক হাজার মানুষ। ঘর-বাড়ী পানিতে তলিয়ে যাওয়ায় কাল থেকে চুলা জ্বলেনি তাদের। এ সকল পানিবন্দি পরিবারগুলোতে দেখা দিয়েছে খাবারের তীব্র সংকট।

এ অবস্থায় বুধবার (২৬ মে) দুপুরে পায়ে হেঁটে ও নৌকাযোগে চরপাতিলা এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থসহ শুকনো খাবার বিতরণ করেছেন চর কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।

এসময় চিড়া, মুড়ি, গুড়, লবণ, দুধ, বিস্কিট, মোমবাতি ও খাবার স্যালাইনসহ বিভিন্ন শুকনো খাবার পানিবন্দি মানুষদের হাতে তুলে দেন। তার ব্যক্তিগত তহবিল থেকে এসব অর্থ ও শুকনো খাবার বিতরণ করেছেন বলে জানান তিনি।

আবুল হাসেম মহাজন বলেন, ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে মঙ্গলবার থেকে কুকরি-মুকরি ও চর পাতিলায় ৪ থেকে ৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। সেখানে প্রায় ৯ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এখানকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং চলমান রয়েছে। কাল রাত থেকে আশ্রয়কেন্দ্রেগুলোতে শুকনো খাবার বিতরণ চলছে।

এদিকে তিনি মঙ্গলবার (২৫ মে) রাতে কোস্টগার্ডের সহযোগিতায় ট্রলারযোগে চরপাতিলা থেকে ৪০ পরিবারকে পানিবন্দি থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছেন।

জামাল মোল্লা/ইবি টাইমস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুকরীর চেয়ারম্যান পানিবন্দি শতাধিক পরিবার দিলেন নগদ অর্থ, শুকনো খাবার

আপডেটের সময় ০৩:৫৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১