ভিয়েনা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

ঝালকাঠিতে দুর্বৃত্তের আগুনে সুপারশপ পুড়ে ৪০ লাখ টাকার ক্ষতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • ১৪১ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে একটি সুপারশপে দুবর্ৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে শহরের বিকনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সুপারশপের মালিক।

স্থানীয়রা জানায়, রাত দুইটার দিকে সৈয়দ ট্রেডার্স নামে একটি সুপারশপে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করে। খবর পেয়ে সুপারশপের মালিক আবু মোসাদ্দেক আলী কবির লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ সুপারশপটি পুড়ে যায়। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ী দাবি করেন। কি কারণে আগুন লেগেছে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না ফায়ার সার্ভিস।

ব্যবসায়ী আবু মোসাদ্দেক আলী কবির বলেন, সুপারশপে অগ্নিনির্বাপকের ব্যবস্থা রয়েছে। আগুন লাগলে সয়ংক্রিয়ভাবে বিদ্যুত সংযোগ বন্ধ হয়ে যাবে। কিন্তু এর পরেও আমার ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। শত্রুতাবশত কেউ পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাধন রায় /ইবি টাইমস

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে দুর্বৃত্তের আগুনে সুপারশপ পুড়ে ৪০ লাখ টাকার ক্ষতি

আপডেটের সময় ০৪:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১