ভিয়েনা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন টাঙ্গাইলে ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মাদারীপুরে হাউসদী বাজারে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ আনা হবে: ট্রাম্প আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ৭০ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিজ্ঞানী পবিপ্রবি’র কৃষিতত্ত¡ বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মোঃ আব্দুল হামিদ তাঁকে চার বছর মেয়াদের জন্য এ নিয়োগ প্রদান করেন। প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ১৯৯০ সালের আগস্ট মাসে পটুয়াখালী কৃষি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। তিনি পবিপ্রবি’র রেজিস্ট্রার (অ.দা.), পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এবং নীল দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্রাবস্থায় বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের শাহজালাল হল শাখার ছাত্রলীগের কার্যকরী কমিটিতে দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বাংলাদেশ সোসাইটি অফ এগ্রোনমি, সিড সায়েন্স সোসাইটি এবং বাংলাদেশ কৃষিবিদি ইনস্টিটিউশনের আজীবন সদস্য। প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ স্নাতকোত্তর এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন।

তিনি ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দ‚র্গাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য সাবেক ভাইস-চ্যান্সেলরের মেয়াদ গত এ বছরের ৪ জানুয়ারী শেষ হলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক ৬ জানুয়ারী থেকে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করেন। তিনি আজ ১৭ জানুয়ারী ভাইস-চ্যান্সেলর হিসাবে যোগদান করেন এবং যোগদান শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন।

আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস

জনপ্রিয়

আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর

আপডেটের সময় ১১:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১