ভিয়েনা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট কমল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • ১৪০ সময় দেখুন

স্পোর্টস: আইসিসির সবশেষ টেস্ট র‍্যাংকিংয়ে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজ হারের কারণে পয়েন্ট কমল টাইগারদের। পয়েন্ট কমলেও র‍্যাংকিংয়ের ৯ নম্বর অবস্থানের পরিবর্তন হয়নি।

আইসিসির তালিকার শীর্ষে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড। ১২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ভারত। এরপরই দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১২০। এছাড়া অস্ট্রেলিয়াকে টপকে তিন নম্বরে উঠেছে ইংল্যান্ড। ইংলিশদের পয়েন্ট ১০৯ পয়েন্ট।

৯৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থান আছে পাকিস্তান। দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, ৮০ পয়েন্ট নিয়ে সাতে আছে দক্ষিণ আফ্রিকা এবং আট নম্বরে অবস্থান শ্রীলঙ্কার।

৫ পয়েন্ট হারিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট ৪৬। জিম্বাবুয়ে আছে ১০ নম্বরে। তাদের পয়েন্ট ৩৫।

তবে টেস্ট স্ট্যাটাস থাকলেও পর্যাপ্ত ম্যাচ না খেলায় আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের জায়গা হয়নি আইসিসির তালিকায়।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট কমল

আপডেটের সময় ০৯:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১