ভিয়েনা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

রাশিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • ১২২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাজান শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে হামলাকারী দু’জন কিশোর। তবে হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় এন্টি টেরোরিজম কমিটির বরাতে মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।

হামলা হওয়া রুশ স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা এক হাজারেরও বেশি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার সময় শিক্ষার্থীদের স্কুলভবন থেকে লাফিয়ে পড়তে দেখা গেছে। স্কুলে গুলির পাশাপাশি বিস্ফোরণের শব্দও শোনা গেছে। কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছে বলে ধারণা করা হয়েছে। কারণ সেখানে শিশুদের মাথা নিচু করে বসে থাকতে দেখা গেছে।

ঘটনার পরপরই পুলিশ স্কুলটি ঘিরে ফেলে। কাজান রাশিয়ার তাতারস্তার অঞ্চলের রাজধানী। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুলটির ভেতর বিশেষ বাহিনীর সদস্যরা প্রবেশ করেছে বলেও জানিয়েছে সিএনএন।

এদিকে, তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানোভ বলেছেন, এই প্রাণহানি দেশের জন্য এক বিয়োগান্তক অধ্যায়।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত

আপডেটের সময় ০৪:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১