ভিয়েনা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

মাইক্রোবাস চাপায় রংমিস্ত্রী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ৮৪ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের স্টেডিয়ামের সামনে মাইক্রোবাস চাপায় মিলন উদ্দিন (৩৬) নামের এক রংমিস্ত্রী নিহত হয়েছে।

বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন উদ্দিন শহরের ব্যাপারীপাড়ার আব্বাস উদ্দিন সড়কের মৃত বদর উদ্দিন খাঁ’র ছেলে।

প্রত্যক্ষদর্শী ইরান মন্ডল জানান, বিকেলে মিলন স্টেডিয়ামের পশ্চিমপাশের একটি বাড়ির প্রধান ফটকে রংয়ের কাজ করছিল। এসময় আদর্শপাড়া থেকে শহরের এইচএসএস সড়কের দিকে যাওয়া একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি মিলনকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটি ভাংচুর করে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেখ ইমন /ইবি টাইমস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাইক্রোবাস চাপায় রংমিস্ত্রী নিহত

আপডেটের সময় ০৪:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১