ভিয়েনা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

ইজিবাইকে প্রাইভেটকারের ধাক্কা,নিহত ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ৬৩ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইকের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন।
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর আশ্রয়ণ প্রকল্পের সামনে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুধসর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেনু বেগম, বড়দাহ গ্রামের ইনছান আলীর ছেলে সজিব হোসেন ও ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন জানান, দুপুরে ইজিবাইকে কয়েকজন যাত্রী ঝিনাইদহ সদর থেকে শৈলকুপার দিকে যাচ্ছিলেন। পথে দুধসর আশ্রয়ণ প্রকল্প এলাকায় সামনে থাকা প্রাইভেটকারটিকে ওভারটেক করতে যায় ইজিবাইকটি। সে সময় প্রাইভেটকারে ধাক্কায় ছিটকে পড়ে এটি।

এতে ঘটনাস্থলেই রেনু বেগম নিহত হন।পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর মারা যান সজিব ও জহুরা। আহতরা ওই হাসপাতালেই ভর্তি আছেন।
এসআই শিহাব জানান, প্রাইভেটকার চালকের খোঁজ পাওয়া যায়নি এখনও। তাতে কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত করা যায়নি।

শেখ ইমন / ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইজিবাইকে প্রাইভেটকারের ধাক্কা,নিহত ৩

আপডেটের সময় ০৪:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১