ভিয়েনা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

জার্মানিতে করোনা মোকাবিলায় আইন পাশ, জারি হবে কারফিউ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ১৪৩ সময় দেখুন

জার্মানি: করোনার প্রথম ঢেউ সফলভাবে মোকাবিলা করলেও দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ে হিমশিম খাচ্ছে জার্মানি। এ অবস্থায় সংসদে ব্যাপক যুক্তিতর্কের পর ‘ইমারজেন্সি ব্রেক’ নামে একটি আইন অনুমোদিত হয়েছে। নতুন এই আইনের ফলে সংক্রমণ বাড়লেই রাতে কারফিউসহ একাধিক কঠোর বিধিনিষেধ আরোপিত হবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সংসদের উচ্চকক্ষ ও প্রেসিডেন্টের অনুমোদনের পর এই আইন পাশ হয় যা শনিবার (২৪ এপ্রিল) থেকে কার্যকর হবে।

নতুন এ আইন অনুযায়ী প্রতি এক লাখ মানুষের মধ্যে সংক্রমণের সাপ্তাহিক হার ১০০ হলেই রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হবে। নিত্যপ্রয়োজনীয় নয় এমন জিনিসপত্র কিনতে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখিয়ে দোকানে প্রবেশ করতে হবে কিংবা আগে থেকে অর্ডার দিয়ে দোকান থেকে সংগ্রহ করতে হবে।

পারিবারিক সাক্ষাতের ক্ষেত্রেও বিধি-নিষেধ দেয়া হবে এ আইনে। একটি পরিবারের সঙ্গে অন্য পরিবারের মাত্র একজন দেখা করতে পারবে।

সংক্রমণের সংখ্যাটি ১৬৫ হলেই স্কুল বন্ধসহ আরও বেশ কিছু কঠোর বিধিনিষেধ কার্যকর করা হবে। প্রতি পাঁচদিন পর পর সেই হার শতকের নীচে নামলে ফেডারেল আইন অনুযায়ী বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।

এদিকে, করোনা মোকাবিলা করতে ‘ইমারজেন্সি ব্রেক’ আইন নিয়ে সমালোচনাও চলছে। আইনটি পাশ হওয়ার পর রাজধানী বার্লিনে প্রায় আট হাজার মানুষ এর বিরোধিতা করে বিক্ষোভ করেছেন।

জার্মানী/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানিতে করোনা মোকাবিলায় আইন পাশ, জারি হবে কারফিউ

আপডেটের সময় ১০:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১