ভিয়েনা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

ভোলা-লক্ষীপুর রুটে ফেরী চলাচল বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ৯১ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ঝড়ের কবলে পড়ে ভোলায় ফেরির দুইটি ঘাট এবং পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে ফেরি চলাচল রাখা হয়েছে। এতে উভয় পাড়ে শতাধিক পণ্যবাহী যানবাহনের জট সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘাট গুলো সংস্কার না হওয়ায় ঘাটে আটকে থাকা কুসুমকলি ও কৃষাণী নামে দুইটি ফেরিতে অন্তত ২০টি পণ্যবাহী ট্রাক নামতে পারছে না। এতে ভোগান্তি পড়েছেন পরিবহন শ্রমিক ও চালকরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ভোলার ইলিশা ফেরি ঘাটের ম্যানেজার (ইনচার্জ) পারভেজ খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালের দিকে ঝড়ের কবলে পড়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলা অংশের ইলিশা ফেরি ঘাটের একটি লো ওয়াটার এবং একটি হাই ওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে এই দুই ঘাটের পন্টুন সরে গেছে। এতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘাট মেরামতের জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সংস্কার কাজ করলে ফেরি চলাচল শুরু হবে।

দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি। অন্যদিকে ঝড়ের কারণে ভোলার চরফ্যাশনের ঢালচরে নোঙর করা একটি ছোট লঞ্চ ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা-লক্ষীপুর রুটে ফেরী চলাচল বন্ধ

আপডেটের সময় ০২:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১