ভিয়েনা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

হবিগঞ্জের লাখাইয়ে গণধোলাইয়ে দুই ডাকাত নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ১২০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতিকালে  দুই ডাকাতকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। এ সময়  উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়।

সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে  উপজেলার গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে সংবদ্ধ ৫ জনের একটি ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাত দলের উপস্থিতির টের পেয়ে বাড়ীর লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে দুইজনকে আটক করে। আটককৃতরা হলো মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০) এবং আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  আটকের পর উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

এলাকার স্থানীয় বাসিন্দারা  জানান, বেশ কিছুদিন থেকে ডাকাতদের উপদ্রুব বেড়ে গেছে, আমরা প্রায়শই গ্রামের মানুষ মিলে পাহারা দেই, যাতে আমাদের ঘরবাড়ি নিরাপদ থাকে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।  আমরা একজনের পরিচয় পেয়েছি এবং আরেকজনের পরিচয় সংগ্রহ করার চেষ্টা করছি।

মোতাব্বির হোসেন কাজল/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের লাখাইয়ে গণধোলাইয়ে দুই ডাকাত নিহত

আপডেটের সময় ০৬:৪৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১