ভিয়েনা ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মসজিদের টাকা নয়ছয়, ধর্মমন্ত্রীর কাছে অভিযোগ নদী যেখানে খনন হবে সেখানে, প্রশাসন দখলদার মুক্ত করবে : টুকু ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প জার্মানি থেকে প্রায় ৫,০০০ সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু আগামীকাল সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যের শপথ হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঝালকাঠিতে নবগ্রাম ব্লাড ডোনার্স অর্গানাইজেশন এর মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ১৩৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সেচ্ছাসেবি সংগঠন নবগ্রাম ব্লাড ডোনার্স অর্গানাইজেশন এর সভাপতি জালিছ মাহমুদকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বরিশাল কেন্দ্রীক বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠনের সদস্যরা।

ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,বন্ধুমহল সেচ্ছাসেবি সংগঠন সভাপতি মাহফুজুর রহমান, নবগ্রাম ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সেচ্ছাসেবি সংগঠন প্রথম সূর্যোদয় এর পরিচালক হিমু আহমেদ, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য ছাব্বির আহমেদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে জালিছ মাহমুদের ওপর হামলাকারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষনা দেন তারা।

উল্লেখ গত ৩ মার্চ দুপুরে জালিছ মাহমুদ নবগ্রাম বাজরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে বীড় সেনা সড়কের কালবার্ডের পূর্ব পার্শ্বে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা  দ্বীন ইসলাম, আবজাল মাঝি, নাঈম, সুফিয়া বেগমসহ আরো কয়েকজন মিলে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় সংগে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে গুরুতর আবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় জালিছ মাহমুদের বাবা হাফিজুল ইসলাম বাদি হয়ে ঝালকাঠি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

বাধন রায় /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে মসজিদের টাকা নয়ছয়, ধর্মমন্ত্রীর কাছে অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে নবগ্রাম ব্লাড ডোনার্স অর্গানাইজেশন এর মানববন্ধন

আপডেটের সময় ০৭:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১