ভিয়েনা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

ঝালকাঠিতে গীতি আলেখ্য মঞ্চায়ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • ৮৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: আজ ৮মার্চ ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৭মার্চ উপলক্ষ্যে সাংস্কৃতিক ও পুরস্কার বিতারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের আয়োজনে ও শিল্পকলা একাডেমি এবং কবিতাচক্রের সহযোগিতায় এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিল “একটি দেশ ও স্বাধীনতার গল্প” নামে গীতিআলেখ্য।

ড: শামিম আহসানের রচনা ও পরিচালনায় নাট্য অংশে প্রবীণ নাট্যকর্মী ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও আজীবন সদস্য মনোয়ার হোসেন খান, কবিতাচক্রের সম্পাদক আল আমিন বাকলাই এর সাথে তরুণ নাট্যকর্মী নজরুল মিতুসহ অন্যরা অভিনয় করেন। গীতি অংশে অর্থী ও তার দল অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শুরুর পূর্বে জেলা প্রশাসক মো: জোহর আলী আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহআলম বিশেষ অতিথি ছিলেন।

অথিতিদের উপস্থিতিতে শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি আয়োজিত ৭মার্চ  উপলক্ষ্যে রচনা, চিত্রাংকন, সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাধন রায়/ইবি টাইমস

Tag :

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে গীতি আলেখ্য মঞ্চায়ন

আপডেটের সময় ০২:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১