ভিয়েনা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১০৩ সময় দেখুন
স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পেস্কার হাওলা এলাকায় চলাচলের একমাত্র দীর্ঘদিনের পুরনো পথটি গায়ের জোরে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ৪টি পরিবারের প্রায় ৩০ জন সদস্য নিজ বাড়ি থেকে বের হতে পারছেন না, ফলে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।
স্থানীয় বাসিন্দা রুনা বেগম (স্বামী: উচমান গনি) জানান, রফিক মিয়াদের বাড়ির এই রাস্তাটি তারা দীর্ঘ ৫০ বছর যাবত যাতায়াতের জন্য ব্যবহার করে আসছেন। এটিই ছিল তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ। কিন্তু কোনো কারণ ছাড়াই মৃত সামছুল হকের ছেলে সেলিম মিয়া গায়ের জোরে এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।
ভুক্তভোগী রুনা বেগম আরও জানান, রাস্তাটি খুলে দেওয়ার জন্য স্থানীয়ভাবে একাধিকবার বিচার-শালিস বসানো হয়েছে। কিন্তু সেলিম কোনো ফয়সালা বা নিয়মনীতির তোয়াক্কা না করে রাস্তাটি বন্ধ করে রেখেছেন। প্রভাবশালী ও গায়ের জোরে তিনি কারও কথা মানছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
বর্তমানে রাস্তাটি বন্ধ থাকায় নারী, শিশু ও বৃদ্ধসহ ৪টি পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় আছেন। দৈনন্দিন কাজ এমনকি জরুরি প্রয়োজনেও তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। রুনা বেগম বলেন, “আমাদের ঘর থেকে বের হওয়া এখন কষ্টের হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এই বিষয়ে অভিযুক্ত সেলিম এর স্ত্রী বলেন, এটা আমাদের জমি দীর্ঘদিন পরে মাপে পাইছি তাই বেরা দিয়েছি, আমার জায়গা দিয়ে কাউকে হাটতে দিমু না।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

আপডেটের সময় ০৮:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬