ভিয়েনা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ মরলে নেই কবর দেওয়ার জায়গা : সুগন্ধার ভাঙনে হারিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি বক্তব্য, যুদ্ধ বন্ধ নিয়ে বাড়ছে শঙ্কা যুক্তরাজ্যের (ইউকে) প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বকাপ ফুটবলের শিরোপা লাভ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ আবার গ্রেফতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব “সেহলী পারভীন” -মাননীয় সুপ্রিম কোর্ট জয় নাকি পরাজয়ে থামবে মেসির দৌড়!

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১১৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারি কুয়েত নিউজ এজেন্সি (কুনা) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজহি’র বরাতে জানায়, ‘ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ছোড়া ড্রোনে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি হামলার শিকার হয়েছে।’

কুয়েত সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি আরও বলেন, ‘জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে ভয়াবহ আগুন লেগে যায়।’

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর পর থেকে ইরান উপসাগরীয় অঞ্চলে ইসরাইল ও মার্কিন মিত্র দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

এদিন উপসাগরের অন্য এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইরানি আগ্রাসনে দেশটির একটি বাণিজ্যিক স্থাপনায় আগুন লেগেছে।

অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কয়েকটি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানায়, কাতার জলসীমায় কাছাকাছি এলাকায় একটি তেলবাহী ট্যাঙ্কারও হামলার শিকার হয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হামলায় দোহা থেকে ১৭ নটিক্যাল মাইল উত্তরে অবস্থানরত জাহাজটির বাম পাশের ডেক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে নাবিকরা নিরাপদ রয়েছেন।

সংস্থাটি আরও জানায়, এ ঘটনায় কোনো পরিবেশগত ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার কুনা জানায়, দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানি হামলায় আগুন ধরেছিল। তবে সেখানেও কেউ হতাহত হননি।

তেলসমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলটি বর্তমানে ইরানের হামলার মূল লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবেই মূলত এসব আক্রমণ চালানো হচ্ছে।

তেহরান আগেই সতর্ক করেছে, উপসাগর জুড়ে জ্বালানি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

আপডেটের সময় ০৯:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬