ভিয়েনা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ২০৩ সময় দেখুন

ঢাকা থেকে,নিজস্ব প্রতিনিধিঃ করোনা থেকে সুরক্ষা পেতে ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। এ সময় ছোটবোন শেখ রেহানা তার পাশে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টিকা নেয়ার পর প্রধানমন্ত্রী সুস্থ আছেন।

গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে টিকা দেয়ার মাধ্যমে দেশে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকাদান। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দেয়া হচ্ছে।

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা টিকা নিয়েছেন। এছাড়া মন্ত্রী পরিষদের সদস্য এবং সংসদ সদস্যসহ দেশের বিশিষ্ট নাগরিকদের অনেকেই টিকা গ্রহণ করেছেন।

হাফিজা লাকী /ইবি টাইমস

Tag :

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেটের সময় ০৩:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১