ভিয়েনা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১৫৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। বিশ্বের অনেক উন্নত দেশের আগেই বাংলাদেশে টিকা দেয়া শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী টিকা নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

নৌ খাতে উন্নয়ন, শিক্ষা-প্রশিক্ষণে নানা উদ্যোগের কথা জানিয়ে দেশের সুনাম বৃদ্ধিতে মেরিন ক্যাডেটদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান শেখ হাসিনা।

বৃহস্পতিবার চট্টগ্রামে মেরিন একাডেমীর ৫৫তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমুদ্রসীমা অর্জন, অভ্যন্তরীণ নৌ-যোগাযোগের উন্নয়ন, মেরিটাইম বিশ্ববিদ্যালয় স্থাপনসহ আরো চারটি মেরিন একাডেমি চালু করাসহ এ খাতে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্বে দেশের সুনাম রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে দেশে-বিদেশে দায়িত্ব পালনের জন্য মেরিন ক্যাডেটদের প্রতি আহবান জানান তিনি। দেশ ও মানুষের কল্যাণে ৭৫ পরবর্তী সরকারগুলোর তুলনায় আওয়ামী লীগ সরকারের ভূমিকার তুলনা ওঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

এসময় করোনা মোকাবেলায় সরকারে সফলতার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা প্রতিনিধি/ইবি টাইমস

Tag :

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৫:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১