ভিয়েনা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

মোতেরায় মোহিত ক্রিকেটবিশ্ব,যাএা শুরুর অপেক্ষা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • ৫০ সময় দেখুন

ঢাকাঃ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে বল গড়াবে আজ। এর আগেও বল গড়িয়েছে। তবে সংস্কারের পর মোতেরার সরদার প্যাটেল স্টেডিয়াম এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম।

১ লাখ ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন, অত্যাধুনিক প্রযুক্তি ও সুযোগসুবিধায় সমৃদ্ধ এই মাঠ সংস্কারের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১২ সালের নভেম্বরে শেষ টেস্ট আয়োজিত হয়েছিল মোতেরা স্টেডিয়ামে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। ৯ বছর পর ফের সেই ভারত-ইংল্যান্ড দ্বৈরথ দিয়েই নবরূপে সজ্জিত মোতেরা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। সেই সঙ্গে এবার যুক্ত হয়েছে গোলাপি বলের টেস্ট রোমাঞ্চ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে দুই দলের টেস্ট।

স্টেডিয়ামটি মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে ৬৩ একর জায়গায়। ১ লক্ষ ১০ হাজার দর্শক আসন। অত্যাধুনিক এলইডি ফ্লাডলাইট। চারটি আধুনিক ড্রেসিংরুম। সুসজ্জিত গ্যালারি। অত্যাধুনিক প্রেসবক্স। একাধিক নেট করার জায়গা। সুবিশাল জিম। মাঠের ক্ষেত্রেও রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা৷ রয়েছে ১১টি পিচ৷ বিশ্বের প্রথম কোনও ক্রিকেট স্টেডিয়াম, যেখানে এত সংখ্যক পিচ রয়েছে। ৭৬ টি কর্পোরেট বক্স রয়েছে ভিআইপিদের জন্য। ৩০০০ গাড়ি এবং ১০,০০০ বাইক পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এসবই রয়েছে মোতেরা স্টেডিয়ামে। স্টেডিয়াম তৈরিতে ৮০০ কোটি রুপি খরচ করা হয়েছে।

মীর ইতেফাক উদ্দিন /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোতেরায় মোহিত ক্রিকেটবিশ্ব,যাএা শুরুর অপেক্ষা

আপডেটের সময় ০৬:৩৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১