ভিয়েনা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রুবেল বিপুল ভোটে বিজয়ী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • ১০০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। জানা যায়,বিগত পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর নাজিম উদ্দিন শামছুর কাছে ১৪ ভোটে হেরেছিলেন  আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল ।

এবার বিএনপির সেই প্রার্থীকেই বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত করে মেয়র  নির্বাচিত হলেন তিনি । বিএনপি প্রার্থী শামছুর চেয়ে ৩ হাজার ৩৮৮ ভোটে বেশি  পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল । এই জয়ের মাধ্যমে হবিগঞ্জের ৪ টি পৌরসভার মধ্যে প্রথম জয়ের দেখা পেলো আওয়ামী লীগ ।  এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ ,নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থীদের কাছে হারতে হয়েছে আওয়ামী লীগকে । রোববার  রাত সাড়ে ৮ টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন  কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম।

তিনি  জানান,আওয়ামী লীগ প্রার্থী সাইফুল  আলম রুবেল নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৮৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন শামছু পেয়েছেন ৩ হাজার ৪৪৫ ভোট । ফলে ৩ হাজার ৩৮৮  ভােট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম রুবেল। এর আগে, রবিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু  হয়ে একটানা চলে বিকাল ৪ টা পর্যন্ত,সকল ভোট ইভিএমের মাধ্যমে গ্রহন করা হয়েছে। একটি অপ্রীতিকর ঘটনা বাদে শান্তিপুর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে ।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রুবেল বিপুল ভোটে বিজয়ী

আপডেটের সময় ০৮:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১