ভিয়েনা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

পাটকল-চিনিকল বন্ধ কার স্বার্থে : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • ১২০ সময় দেখুন

ঢাকা থেকে,নিজস্ব প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, পাটকলের পর চিনিকল বন্ধ কার স্বার্থে করছেন মাননীয় প্রধানমন্ত্রী, কাদের স্বার্থে করছেন? জনগন তা জানতে চায়। আপনার কাছ থেকে আমজনতা সঠিক ও স্বচ্ছ জবাবদিহিতার রাজনৈতিক কর্ম আশা করেছিলো। কিন্তু আপনি নীতিবান হলেও দুর্নীতিগ্রস্থ মন্ত্রী পরিষদ, সংসদ-সচিবালয় দেশকে ক্রমাগত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তা কি বুঝতে পারছেন আপনি?

৯ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে ‘ভাষার মাসে সম্ভাবনার রাস্তায় আমজনতার ভোট ও ভাতের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।  এসময় তিনি আরো বলেন, গৃহপালিত মান্না-নূর সহ কিছু প্রতারণার রাজনীতিককে ২০ দলীয় জোট আর ঐক্যফন্টের প্যাভিলিয়নে প্রবেশ করিয়ে আপনি আর আপনার বিশেষ গোয়েন্দা বাহিনী বিএনপিকে বোকা বানাতে পারলেও সচেতন নতুন প্রজন্মকে বোকা বানাতে ব্যর্থ হয়েছেন। তারা জেনে গেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক জোয়ার থামাতে ডান-বামের রাজনীতিতে কিছু মানুষকে আপনি লালন পালন করেন। আর তারা কারা তাও জনগন বুঝে গেছে। এসব বাদ দিয়ে জনগনের ভোট ও ভাতের অধিকার- মৌলিক অধিকার নিশ্চিত করুন, জনগনই আপনাকে ক্ষমতায় রাখবে ভালোবেসে-শ্রদ্ধা করে।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

হাফিজা লাকী /ইবি টাইমস

Tag :

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাটকল-চিনিকল বন্ধ কার স্বার্থে : মোমিন মেহেদী

আপডেটের সময় ০১:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১