ভিয়েনা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি ভোলা-৩ আসনে মেজর হাফিজ বেসরকারী ভাবে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে হবিগঞ্জে বানিয়াচংয়ে জাল ভোটের চেষ্টায় ৭ কিশোর আটক টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

ভোলায় ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ৫৬ সময় দেখুন

ভোলা : ভোলায় এসে পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। শুক্রবার (২৯ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে সড়ক পথে ‘বেক্সিমকো ফার্মা’র একটি হিমায়িত কাভার্ডভ্যান যোগে এ টিকা ভোলা এসে পৌছায়। এসব করোনা টিকা স্বাস্থ্য বিভাগের ‘ইপিআই’ ভবনে সংরক্ষন করা হয়েছে।

ভোলার সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, টিকা আসার পর তা ইপিআই ভবনের মধ্যে যথাযথ ভাবে সংরক্ষন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে করোনা টিকা কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে স্বাস্থ্য বিভাগ, পুলিশ, গনমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিসহ ১৭ ক্যাটাগরির মানুষকে এ টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। টিকা পাওয়ার জন্য অ্যাপসের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

৬০ হাজার ভ্যাকসিন এলেও তা ৩০ হাজার  জনকে পূনাঙ্গ ডোজ দেয়া হবে। তিনি আরো  বলেন, ভ্যাকসিন প্রদানের জন্য জেলার ১৬টি স্থানে বসানো হবে। প্রতিটি কাউন্টারে ২ জন নার্স ও ৪ জন সেচ্চাসেবীসহ সর্বমোট ৬৪জন দক্ষ সেচ্চাসেবী ও নার্স ভ্যাকসিন কার্যক্রমে অংশ নিবেন। জেলা সদরে বসানো হবে ৪ টি কাউন্টার।

তিনি বলেন, ভ্যাকসিন দেয়ার জন্য আমরা জেলার সাত উপজেলায় ৩৭ হাজার ৭ জনের একটা তালিকা প্রস্তুত করেছিলাম। যেহেতু ভ্যাকসিন কম এসেছে তাই কোন উপজেলায় কত টিকা পাঠানো হবে তা পূনরায় আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নিবো।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে

আপডেটের সময় ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১