ভিয়েনা ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ১১৪ সময় দেখুন

চট্টগ্রাম: প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণা । এরইমধ্যে সহিংস হামলাসহ হতাহতের ঘটনায় উদ্বিগ্ন ভোটাররা।

ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে যে ভয়ভীতির সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের তাগিদ দিয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) মহানগরীর আগ্রাবাদ চৌমুহনীসহ বেশকটি এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, যে কোন বিচ্ছিন্ন ঘটনার জন্য নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে না। তিনি বলেন, ব্যক্তিগত সহিংসতা ও মারামারির ঘটনাকে বিএনপি দলীয়ভাবে ব্যবহার করছে। নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি।

এদিকে, মহানগরীর মাদারবাড়িসহ বেশকটি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে যারা পরিবেশ অস্থিতিশীল করতে চায় তাদের গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস নির্ভর হয়ে ভোট ডাকাতির চেষ্টা করছে। চট্টগ্রামবাসী তা রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

গত বছরের ২৯ মার্চ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা স্থগিত করেছিল নির্বাচন কমিশন। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৭ জানুয়ারী ইভিএমে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

চট্টগ্রাম প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা

আপডেটের সময় ০৫:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১