ভিয়েনা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

দৌলতখানে ভুল চিকিৎসায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • ৮৮ সময় দেখুন

দৌলতখান (ভোলা ): ভোলার দৌলতখানে ভ্যানগাড়িতে তেল ওঠাতে গিয়ে ড্রাম পড়ে গুরুতর আহত হয় মোঃ আবু বক্কর সিদ্দিক (২৫) নামের এক শ্রমিক। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবু বক্কর সিদ্দিক ড্রাম উল্টে পড়ে মাথায় ও শরীরে আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা হাসপাতালের চিকিৎসকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং চিকিৎসকদের ঘেড়াও করে রাখে। তাদের দাবি, ভুল চিকিৎসায় সিদ্দিকের মৃত্যু হয়েছে।

দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুল রহমান বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়নি। ওই রোগী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুর পর রোগীর লোকজন ও এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। পরে তা মীমাংসা করা হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর  রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, পরিবার থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাব্বির আলম বাবু / ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দৌলতখানে ভুল চিকিৎসায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ

আপডেটের সময় ০১:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১