ভিয়েনা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর অব. হাফিজ, লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস চরফ্যাশনে বিষাক্ত ঘাস খেয়ে ৫ গরুর মৃত্যু

স্পেনিশ সুপার কাপের ফাইনালে বার্সা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • ৬০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: রিয়াল সোসিয়েদাদকে টাইব্রেকারে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা।

কোর্দোবায় লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সা ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে মিকেলের স্পট কিকে সমতায় ফেরে সোসিয়েদাদ। অতিরিক্ত সময়ে বার্সা গোলরক্ষক টের স্টেগেনের দারুণ দুটি সেভে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও প্রথম দুটি শট ঠেকিয়ে ৩-২’এ বার্সার জয় নিশ্চিত করেন এই জার্মান গোলরক্ষক।

আজ দ্বিতীয় সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লড়বে অ্যথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।

এদিকে, কোপা ইতালিয়ায় জুভেন্টাসও অতিরিক্ত সময়ের গোলে জেনোয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। কোপা ইতালিয়ার শেষ ষোলোয় জুভেন্টাসও পায় রোমাঞ্চকর জয়। জেনোয়া দুই গোলের ব্যবধান ঘুচিয়ে ম্যাচে ফেরার পর অতিরিক্ত সময়ে জুভেন্টাসের রাফিয়া গোল করে দলের জয় নিশ্চিত করেন ৩-২ ব্যবধানে।

অন্যদিকে, ফরাসি সুপার কাপে মার্সেইকে হারিয়ে পিএসজি ধরে রেখেছে শিরোপা। ফাইনালের দুই অর্ধে ইকার্দি ও নেইমারের দুই গোলে মার্সেইকে ২-১’এ হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

স্পোর্টস/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্পেনিশ সুপার কাপের ফাইনালে বার্সা

আপডেটের সময় ০৫:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১