ভিয়েনা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে লালমোহনে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা দলীয় সব পদ থেকে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিবকে বহিস্কার অস্ট্রিয়ায় তুষারপাতে যানবাহন ও গণপরিবহণ চলাচলে ব্যাঘাত ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখান বিসিবির সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা টাঙ্গাইল-৬ আসনে বিএনপি প্রার্থীর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলেন জামায়াত প্রার্থী

আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তি উপলক্ষে তজুমদ্দিন যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • ৯৫ সময় দেখুন

তজুমদ্দিন থেকে,সাইফুল ইসলাম সাকিবঃ  আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তিতে তজুমদ্দিনে যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগের শম্ভুপুর উত্তর ইউনিয়ন শিবপুর খাসের হাট বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় ।

এসময় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ’মানবিক যুবলীগকে যেন অন্য কোনো দিকে ধাবিত না করে, সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হতে হবে। ‘বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাকে থামিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি-জামাত নানাধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের বিরুদ্ধে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে এবং উন্নয়নের অগ্রযাত্রার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন যুবলীগের প্রতিটি নেতা-কর্মী তাদের জীবন বাঁজী রেখে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শম্ভুপুর উত্তর ইউনিয়নের যুবলীগের সভাপতি হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল ও শম্ভুপুর  ইউপি সদস্য রাজিব হাওলাদার। সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর এবং  সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃশাহাবুদ্দিন গাজী সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।

Tag :
জনপ্রিয়

শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তি উপলক্ষে তজুমদ্দিন যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

আপডেটের সময় ০৭:০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১