ভিয়েনা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

শিক্ষার্থীরা যখন পরিচ্ছন্নতাকর্মী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ১১৪ সময় দেখুন

সাব্বির আলম বাবু,ভোলা:‘যত্রতত্র ময়লা না ফেলি, একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলি’ এ স্লোগানকে সামনে রেখে ভোলা বোরহানউদ্দিনে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সেচ্ছাসেবী হয়ে প্রতি শুক্রবার একদিন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করেন। বিডি ক্লিন নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে ৫৫ জন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ময়লা- আবর্জনা পরিষ্কারের কাজ করছেন।

বোরহানউদ্দিন ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও বাইরের প্রায় দেড় টন ময়লা-আবর্জনা পরিষ্কারে মধ্যে দিয়ে এ উপজেলায় বিডি ক্লিন এর কার্যক্রম শুরু হয়। প্রতি শুক্রবার সকাল ৯টা হতে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ময়লা আবর্জনা পরিষ্কারে অংশ নেয় ৫৫ জন শিক্ষার্থীরা। সংগঠনের বোরহানউদ্দিন উপজেলা সমন্বয়কারী ও কুতুবা মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ চন্দ্র দে জানান, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে সামাজিক দায়বদ্ধতার স্থান থেকে শিক্ষার্থীরা এ কাজে অংশগ্রহণ করছেন। ৫৫টি পলিথিনের বস্তায় ময়লা-আবর্জনা সংগ্রহ করা হয়। পরে ওই ময়লা-আবর্জনা নিরাপদ দূরত্বে পুড়িয়ে ধ্বংস করে ছাই মাটিতে পুঁতে ফেলা হয়।

এরই মধ্যে হাসপাতাল,উপজেলা ভূমি অফিস, পৌরসভা ও ডাকবাংলো সহ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিচ্ছন্নতা করা হয়েছে। পরিচ্ছন্নতা কাজের শুরুতে এবং শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। আগামী শুক্রবার শহরের প্রধান সড়ক ও এর আশপাশে পরিচ্ছন্নতা অভিযান চলবে। তিনি আরও বলেন, যেখানে সেখানে ময়লা ফেলে নিজের অমানসিকতার পরিচয় নিজেরাই দিয়ে চলেছি।

একটি ময়লা শুধু বাংলাদেশের একাংশই ময়লায় রূপান্তরিত করে না,নিজের পরিচ্ছন্ন মনুষ্যত্বের ও বিকৃতি ঘটে। তাই এ উপজেলা পরিচ্ছন্নতার কার্যক্রম বজায় রেখে চলছে ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিতে চায় এই সংগঠন। এ সংগঠনের   সহকারী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক তাওহীদ কাউসার।

Tag :
জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষার্থীরা যখন পরিচ্ছন্নতাকর্মী

আপডেটের সময় ০১:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১