ভিয়েনা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

৫ জানুয়ারির প্রতিবাদ: বিএনপির কালো পতাকা উত্তোলন কর্মসূচি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • ২০৪ সময় দেখুন

ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের সাত বছরপূর্তিতে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারি এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হযেছিল।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকার সঙ্গে কালো পতাকাও উত্তোলন করে বিএনপি। দশম জাতীয় সংসদের এক তরফা নির্বাচনের সাত বছরপূর্তিতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়েও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বিকাল চারটার দিকে আবার পতাকা নামিয়ে ফেলা হয়।

এছাড়া, দেশের বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়গুলোতেও কালো পতাকা উত্তোলনের করা হয়।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ৫ জানুয়ারি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক কালিমালিপ্ত দিন। এই দিনে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা, বিতর্কিত,  হাস্যকর ও শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসনমূলক একদলীয় পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়।

রিজভী আরো বলেন, প্রহসনের নির্বাচন সকল রাজনৈতিক দল বর্জন করেছিল। কিন্তু শেখ হাসিনা ও তার দলকে ক্ষমতায় রাখার জন্য জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত দৃশ্যমান হয়।

ঢা. প্র/ইউবি টাইমস/৫.০১.২১

Tag :

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৫ জানুয়ারির প্রতিবাদ: বিএনপির কালো পতাকা উত্তোলন কর্মসূচি

আপডেটের সময় ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১