ভিয়েনা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ভিয়েনায় বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের বৈঠক অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • ১০১ সময় দেখুন

বৈঠকে পবিত্র রমজান মাসে কমিউনিটির মসজিদ সমূহে স্বল্প পরিসরে ইফতার আয়োজনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

ইউরোপ ডেস্কঃ  শনিবার (৪ ফেব্রুয়ারি) ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেনদের সংগঠন বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এক বৈঠক সম্পন্ন করেছেন। সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন শাহ্ কামাল।

বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ কামাল সংগঠনটির দশ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী গ্রীষ্মে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বড় পরিসরে একটি অনুষ্ঠান করার প্রস্তাব রাখলে, তা কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সর্ব সম্মিতিতে গৃহীত হয়। তবে অনুষ্ঠানের তারিখ হল বুকিং পাওয়া সাপেক্ষে পরে জানানো হবে।

বৈঠকে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আরও বক্তব্য রাখেন সহ সভাপতি সাইফুল ইসলাম জসিম, সহ সভাপতি নুরুল আলম ইকরাম,সহ সাধারন সম্পাদক কবির আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান এবং সন্মানিত সদস্য মনসুর আহমেদ।

এখানে উল্লেখ্য যে, গত ২৬ ডিসেম্বর ভিয়েনার ১২ নাম্বার ডিস্ট্রিক্টের একটি রেস্টুরেন্টে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির সকল সদস্যের বয়স চল্লিশের ওপরে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের বৈঠক অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩