ভিয়েনা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

অস্ট্রিয়ায় একদিকে বন্যা, অন্যদিকে তুষারপাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ১৬৬ সময় দেখুন

বিশ্বাস করা কঠিন যে, এই গ্রীষ্মকালীন সময়ে অস্ট্রিয়ার ড্যাকস্টাইনে তুষারপাত হয়েছে

ভিয়েনা ডেস্কঃ সোমবার(৭ আগষ্ট) অস্ট্রিয়ার আপার অস্ট্রিয়া এবং স্টাইরিয়া সীমান্ত অঞ্চলের আল্পস পর্বতমালার ডাকস্টাইনে ব্যাপক তুষারপাত হয়েছে। এই মধ্য গ্রীষ্মে তুষারপাতের দৃশ্যগুলি অদ্ভুত বলে মনে হচ্ছিল। এই অঞ্চলের বিখ্যাত স্কি ফিল্ড এলাকাগুলো বরফের সাদা চাদরে ঢেকে যাওয়ায় মনে হচ্ছিল শীতকালীন স্কি খেলার সময় এসে গেছে।

অস্ট্রিয়ার আবহাওয়ার সিভিয়ার সেন্টারের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে,গতকাল রবিবার রাতে উপরোক্ত দুই রাজ্যের সীমান্তবর্তী এই ডাকস্টাইন
আল্পস পর্বতাঞ্চলে ২০ সেন্টিমিটারের বেশি তাজা তুষারপাত হয়েছে।

এদিকে একই সময়ে দক্ষিণ অস্ট্রিয়ায় বন্যার পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আজ সকাল থেকে রাজধানী ভিয়েনা সহ
অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে বৃষ্টিপাত সহ ঝড় বয়ে যাচ্ছে।

আগামীকাল মঙ্গলবার আবহাওয়া আবার বন্ধুত্বপূর্ণ এবং উষ্ণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তবে আকাশে মেঘ এবং সূর্যের লুকোচুরি থাকবে। সকালের জন্য কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম অস্ট্রিয়ায় বাতাস প্রবল থাকবে। এই সময় দেশের গড় তাপমাত্রা ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় একদিকে বন্যা, অন্যদিকে তুষারপাত

আপডেটের সময় ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩