ভিয়েনা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

শুরু হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস, আনন্দিত শিক্ষার্থীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ১০৫ সময় দেখুন

ঢাকা: রবিবার থেকে খুলে দেয়া হয়েছে স্কুল কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্কুল খোলায় শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাসগুলো।

রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নির্ধারিত সময়ের আগেই স্কুলের মূল ফটকে উপস্থিত হয় শিক্ষার্থীরা। বেশ কিছু নিয়ম মেনে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হয়। শরীরের তাপমাত্রা পরীক্ষা করা ও হাত স্যানিটাইজেশন করা হয় সকল শিক্ষার্থীর। এছাড়া মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য। শিক্ষার্থীরা জানিয়েছে, ক্যাম্পাসে আসতে পেরে তারা খুব খুশি। পড়াশোনার ঘাটতি মিটিয়ে নেয়ার সুযোগ যেমন এসেছে, তেমনি শিক্ষক ও বন্ধুদের সাথে মিলিত হওয়ার আনন্দও রয়েছে। অভিভাবকরা জানিয়েছেন, দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে তাদের সন্তানরা। শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে তারা অনেক ব্যবস্থা নিয়েছেন।

খুলে দেয়া হলো স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্কুল খোলায় শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে ক্যাম্পাস। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিকে যথার্থ মনে করে স্কুল খুলে দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও দেড় বছর পর স্কুল – কলেজসহ নানা শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে রাজধানীর প্রত্যেক স্কুলেই ছিলো উৎসব-উচ্ছাসের আমেজ। নির্ধারিত সময়ের আগেই অভিভাবকদের সাথে স্কুলে গিয়ে হাজির শিক্ষার্থীরা। মুখে মাস্ক, শরীরের তাপমাত্রা পরীক্ষা করা ও হাত স্যানিটাইজ নানা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্কুলে ঢুকতে হয়েছে। ফুল আর চকলেট দিয়ে শিক্ষকরা তাদের বরণ করেন। যথাসময়ে ক্লাস শুরু হয় এবং দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে বসে ক্লাস করতে পেরে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে দু’টি করে ক্লাস হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বিভিন্ন স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শুরু হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস, আনন্দিত শিক্ষার্থীরা

আপডেটের সময় ০৭:৩৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১