ভিয়েনা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

মাটিতে ফিরলেন চীনের নভোচারীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ৯০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশে চীনের স্পেস স্টেশনে টানা তিন মাস অবস্থানের পর পৃথিবীতে ফিরেছেন তিন চীনা নভোচারী।

তিন নভোচারী পৃথিবীর ৩৮০ কিলোমিটার ওপরে চীনের তৈরি মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলে অবস্থান করছিলেন।

মঙ্গলবার দুপুর দেড়টায় চীনের সায়ত্ত্বশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার গোবি মরুভূমির স্টেশনে অবতরণ করে নভোযান শেনঝু-টুয়েলভ। এটাই চীনের সবচে’ বেশি সময় ধরে চলা মহাকাশ অভিযান।

চীনের গ্লোবাল টাইমস বলছে, মহাকাশ স্টেশনে থাকাকালীন সময়ে নানা ধরনের তথ্য পাঠিয়েছেন তিন নভোচারী। এ অভিযানকে চীনের মহাকাশ অভিযাত্রার নতুন সাফল্য বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জায়গা না হওয়ায় এককভাবে স্টেশন বানাতে সচেষ্ট হয় চীন। তবে রাশিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত মহাকাশ স্টেশনটি পুরোনো হয়ে যাওয়ায় সেটির কার্যকারিতা নিয়ে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে চীনা মহাকাশ স্টেশনটি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাটিতে ফিরলেন চীনের নভোচারীরা

আপডেটের সময় ০৭:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১