ভিয়েনা ০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে মনোনয়ন দিলেন জো বাইডেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ৭৫ সময় দেখুন

ঢাকাঃ বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন পিটার হাস। হোয়াইট হাউস থেকে শুক্রবার প্রকাশিত বিবৃতিতে জানা যায়, প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বাংলাদেশসহ চারটি দেশে চারজন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছেন।

নতুন মনোনিতরা হলেন ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান, মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ার এবং বাংলাদেশের জন্য পিটার হাস।

পিটার হাস বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন।

কর্মজীবনে হাস ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন বা কনস্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি হাস ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ।

যুক্তরাষ্ট্র সিনেট এই মনোনয়নগুলো চূড়ান্ত করবে। মনোনয়ন চূড়ান্ত হলে পিটার হাস বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে মনোনয়ন দিলেন জো বাইডেন

আপডেটের সময় ০৬:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১