ভিয়েনা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

বরাদ্দ বাসায় না থাকলে ভাতা বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার: পরিকল্পনা সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ১৫০ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বরাদ্দ বাসায় না থাকলে, বাসাভাড়ার জন্য তাদের যে ভাতা দেয়া হয় তা বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সচিব বলেন, সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে বাড়িভাড়া পাওয়া যায়, সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসাভাড়া পাওয়া যায়। তাই অনেকেই সরকারি বাসায় থাকেননা। ফলে বাসাগুলো তৈরি থাকলেও অব্যবহৃতের কারণে নষ্ট হয়।

তিনি জানান, এ বিষয়ে একনেক বৈঠকে একটা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্দেশনা অনুযায়ী, যাদের নামে বাসা বরাদ্দ হবে তাদের থাকতেই হবে। যদি না থাকেন তাহলে তারা বাড়িভাড়া বাবদ ভাতা পাবেন না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া একনেক বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘প্রিপেইড গ্যাসমিটার স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

ঢা. প্র/আরএন/২২.১২

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরাদ্দ বাসায় না থাকলে ভাতা বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার: পরিকল্পনা সচিব

আপডেটের সময় ০৬:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০