ভিয়েনা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

দেশে আজ কোভিড-১৯ এ মৃত্যু ৮০ : নতুন আক্রান্ত ৩,৪৩৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ৮০ সময় দেখুন

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ৮০ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৭ জন কম মারা গেছেন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪১ ও নারী ৩৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয়  সর্বোচ্চ ২১ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ  ২ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায়  শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত মোট ৮৮ লাখ ৪১ হাজার ৪৭২ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে আজ কোভিড-১৯ এ মৃত্যু ৮০ : নতুন আক্রান্ত ৩,৪৩৬

আপডেটের সময় ০৫:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১