ভিয়েনা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

উৎসব ও আনন্দের মধ্য দিয়ে স্পেনে ঈদ-উল-ফিতর পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • ৮১ সময় দেখুন

স্পেন থেকে,বিশেষ প্রতিনিধিঃ বিপুল উৎসব এবং আনন্দের মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে ঈদ-উল-ফিতর পালিত হয়েছে । স্পেনের জরুরি অবস্থা তুলে নেওয়ায় এবারের ঈদ উৎসব আমেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় । করোনা ভাইরাসের কারণে গত বছর ঈদুল ফিতর এর নামাজ ঘরেই পরিবার পরিজন নিয়ে আদায় করতে হয়েছে স্পেন বাসির ।

এবারও খোলা মাঠে ঈদের নামাজে অনুমতি না মিললেও মসজিদে মসজিদে নামাজ পরে সন্তোষ প্রকাশ করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা । তবে সামাজিক দূরত্ব,মাস্ক, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা এখনো রয়েছে । সারা বছর ঘুরে ঈদের দিনে বাংলাদেশী অধ্যুষিত লাভাপিয়েছে এলাকা ঈদের নামাজের পর বাংলাদেশীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ।

এই এলাকায় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম জামে মসজিদে । সকাল সাতটা  ৩০ মিনিট থেকে শুরু হয় ৮ টি  জামাত অনুষ্ঠিত হয় ,এতে শায়খ হাসান বিন মোহাম্মদুল্লাহ প্রথম জামাতে ইমামতি করেন ।

তিনি খুৎবায় মুসলিম উম্মার শান্তি ,সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে স্পেনের আইন এর প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান । মজলুম ফিলিস্তিনিদের প্রতি প্রত্যেক মুসলমানদের বিশ্ব জনমত গড়ে তোলারও  আহ্বান জানান ।

হরযত শাহ জালাল লতিফিয়া ফুলতলী মসজিদে ,চারটি জামাত,আল হুদা জামে মসজিদে চারটি ,পুয়েন্তে ভায়াকাস ও খেতফাতে বাংলাদেশী পরিচালনাধীন মসজিদে  ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।

অপর বাংলাদেশী অধ্যুষিত এলাকা সান ক্রিষ্টবাল আল আমান জামে মসজিদেও চারটি  জামাত অনুষ্ঠিত হয় । প্রায় ১০  হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন । পরিবার পরিজনহীন প্রবাসীরা একে অপরকে পেয়ে আবেগী হয়ে উঠেন ।

এ সময় মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন,বাংলাদেশ এসোসিয়েশান ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর,বায়তুল মুকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম প্রমুখ ।

এ ছাড়াও এখানে দূতাবাসের পক্ষ থেকে প্রথম সচিব উইং (শ্রম )মুহতাসিমুল ইসলাম ঈদের জামাতে অংশ গ্রহন করেন ।

এদিকে কূটনৈতিকদের সাথে ভেন্টাস মসজিদে নামাজ আদায় করেন ,রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ ।

বকুল খান /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উৎসব ও আনন্দের মধ্য দিয়ে স্পেনে ঈদ-উল-ফিতর পালিত

আপডেটের সময় ০৫:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১