ভিয়েনা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

মহিলা মেম্বারকে হত্যার হুমকি চেয়ারম্যানের বিরুদ্ধে,থানায় সাধারণ ডায়রি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • ৭১ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসা: শাহনাজ বেগমকে অকথ্য ভাষায় গালাগাল এবং হত্যার হুমকির অভিযোগে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ এর বিরুদ্ধে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।

গত ২৬ এপ্রিল রাতে শাহনাজ বেগম বাদী হলে সাধারণ ডায়রি করেন। গলাচিপা থানার সাধারন ডায়রি নং ১০৩০।

অভিযোগে শাহানাজ বেগম দাবী করেন, তিনি মহিলা সদস্য এবং চর কাজল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। গত ২৩ এপ্রিল ইউনিয়নের বুড়াগৌরঙ্গ নদীর একটি খাল নিয়ে স্থানীয় জেলে এবং খালের লীগ গ্রহীতার মধ্যে মারামারি ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার তাকে তার কার্যালয়ে হাজির হওয়ার জন্য বললে ২৫ এপ্রিল সকালে শাহনাজ বেগম উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করেন। উপজেলা নির্বাহী অফিসারের রুম থেকে বের হওয়ার পর উপজেলা চেয়ারম্যান জনৈক আসাদুল নামে এক ব্যক্তিকে দিয়ে শাহনাজ বেগমকে তার রুমে ডেকে পাঠায়। এ সময় শাহনাজ বেগম উপজেলা চেয়াম্যানের রুমে ঢুকলেই চেয়ারম্যান শাহিন শাহ তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং খুন জখমের হুমকি প্রদান করেন।উপজেলা চেয়ারম্যান যে কোন সময় তার ক্ষতিসাধান করতে পারেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার হোসেন বলেন, ‘সাধারণ ডায়রিটি আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের অনুমতি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ’র ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহিলা মেম্বারকে হত্যার হুমকি চেয়ারম্যানের বিরুদ্ধে,থানায় সাধারণ ডায়রি

আপডেটের সময় ১০:৪০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১