ভিয়েনা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ঝিনাইদহে মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ যান চলাচল নিষিদ্ধ,আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার গত মাসে ইরানে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর তুচ্ছতাচ্ছিল্য পেরিয়ে সফলতার গল্প ২৩ জাতের আঙুরে স্বপ্ন বুনছে কলেজছাত্র পারভেজ লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন লালমোহনে ভূমিহীনদের জমি জবরদখল চেষ্টার অভিযোগ লালমোহনে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, ​টাঙ্গাইল : ​টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের দুই দিন পর জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার হিঙ্গানগর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত জসিম উদ্দিন উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়া বাড়ি এলাকার আমজাদ হোসেনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) রাত আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে বের হন জসিম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যায় হিঙ্গানগর এলাকায় একটি ধানক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। নিহতের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

​নিহতের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৯ মে রাতে বাড়ি থেকে বের হওয়ার পর জসিম আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দায়ের করা হয়নি।

​পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলাম আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০১:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬