ভিয়েনা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব, তেল সরবরাহে নতুন সংকট রাজধানীতে তিনজনের মরদেহ উদ্ধার ঝিনাইদহের জাতীয় বীর, কবি-সাহিত্যিক ও মনীষীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই

ঝিনাইদহ পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৩৬ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের পাবলিক স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের মেধা ও শারীরিক দক্ষতার পরিচয় দেয়।
গতকাল দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক গোলাম মোস্তফা চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি শাহীনুর আলম লিটন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন, ঝিনাইদহ ক্যাডেট কোচিংয়ের সহকারী পরিচালক রোকনুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বিদ্যালয়ের পরিচালক পরিচালক হাফিজুর রহমান।
সেসময় বক্তারা, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। আনন্দঘন এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহ পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেটের সময় ০২:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬